প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা পুলিশের উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ১০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (সদর) মো. খালেদ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক প্রমুখ।