ফেনী পৌরসভার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী পৌরসভা ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৯২ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৯৮৭ টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল ফেনী পৌরসভা চত্বরে পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী এ বাজেট ঘোষণা করেন।বাজেট ঘোষণা অনুষ্ঠান উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান।