ফেনী পৌরসভার ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের জন্য ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১২ জুন বিকেলে পৌর ভবনের সম্মেলনকক্ষে মেয়র আলাউদ্দিন বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয়ের উৎস হিসেবে রাজস্ব খাত থেকে ৩১ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার টাকা, সরকারি অনুদানসহ উন্নয়ন খাত থেকে ৭৪ কোটি ৫০ হাজার টাকা, মূলধন খাতে এক কোটি ৩০ লাখ টাকা ও আগত তহবিল এক কোটি ৫৯ লাখ ৫৭ হাজার টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র আলাউদ্দিন সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।