প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর বিশিষ্টজনদের সম্মানে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা (এফএসএফডি)। এতে অংশ নেন বিচারপতি কাজী এবাদুল হক, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বিএনপির সাবেক সাংসদ জয়নাল আবেদীন ভিপি, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ, বাসসের সাবেক সম্পাদক আমিনুল ইসলাম, যুক্তরাষ্ট্রপ্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক আরশাদ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমদ, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোলাম মাওলা চৌধুরী, রিন্টু আনোয়ার প্রমুখ।