ফেনী বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান, নাচ, আবৃত্তি, স্মৃতিচারণার মধ্য দিয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফেনী বন্ধুসভা। গতকাল শুক্রবার বিকেলে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শেখ মামুন চৌধুরী, সাবেক সভাপতি কাজী ইকবাল আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হক। বক্তব্য দেন ফেনী বন্ধুসভার সম্পাদক মাখজাম হায়দার, সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, রেহানা ইয়াসমিন, অমিত মজুমদার, রহমত উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহমিদ আহমেদ ও সাবরিনা তাবাসসুম।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।