ফেনী শহরে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরের কেন্দ্রস্থল দাউদপুর সেতু এলাকায় শামছুল হক মজুমদারের বাড়িতে গত শনিবার রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণালংকার, হীরার অলংকার, সাড়ে সাত লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ঘটনাস্থল থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার গ্রেপ্তার চার ডাকাতকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার আবদুল খালেকের ছেলে মোহামঞ্চদ সাইদুল (২৭), বাগেরহাট জেলার মংলা থানার মো. আবদুল জলিলের ছেলে মো. মেহেদী হাসান (২২), একই জেলার কামরাঙ্গা এলাকার আবদুর রশিদের ছেলে মোহাম্মদ মুরাদ (৩০) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান মিয়ার ছেলে মোহাম্মদ ইউসুফ (১৯)।