ফেনী সদর ও ফুলগাজী উপজেলা আ.লীগের কাউন্সিল সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলা ও ফেনী পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল বৃহস্পতিবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে করিম উল্লা ও নুর হোসেনকে আবার ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সম্পাদক নির্বাচন করা হয়। এদিকে গত বুধবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উপজেলা সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।