ফেনীকে বিভাগ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীকে বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে ‘ফেনী জেলা সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।
গতকাল শনিবার শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফেনী জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মো. গোলাম নবী বলেন, ফেনীবাসী ১৯৯৪ সাল থেকে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাকে নিয়ে আলাদা বিভাগ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, ফেনীকে যদি আলাদা বিভাগ না করা হয়, তাহলে ফেনীকে চট্টগ্রাম বিভাগের সঙ্গেই রাখা হোক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সচেতন নাগরিক সমাজের সদস্য মো. ইসমাইল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব এনামুল হক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।