ফেনীকে বিভাগ ঘোষণার দাবিতে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীকে বিভাগ ঘোষণার দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত শনিবার রাতে ফেনী প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভায় ফেনীকে জেলা ঘোষণা করার যৌক্তিকতা তুলে ধরা হয়। এতে বলা হয়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে ‘ফেনী বিভাগ’ ঘোষণা করার আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় ফেনী বিভাগ আন্দোলনের জন্য দলমত-নির্বিশেষে সবার সমন্বয়ে কমিটি গঠনের জন্য ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেবকে দায়িত্ব দেওয়া হয়।
ফেনী প্রেসক্লাবের সভাপতি নূরুল করিম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সাবেক সাংসদ জয়নাল আবেদিন (ভিপি জয়নাল) প্রমুখ।