ফেনীতে অগ্নিকাণ্ড, ১৪টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে গত সোমবার রাতে আগুনে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। দোকান-মালিকদের দাবি, এ ঘটনায় তাঁদের অন্তত ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান-মালিক সূত্র জানায়, গত সোমবার গভীর রাতে কুঠিরহাট বাজারের উত্তর-পশ্চিম অংশে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সোনাগাজী ও ফেনী থেকে দমকল বাহিনী এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে আগুনে লাইব্রেরি, মুদি ও স্বর্ণালংকারের দোকানসহ ১৪টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ফেনী ফায়ার সার্ভিসের কমান্ডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।