ফেনীতে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের ইব্রাহিম মুন্সির বাড়িতে গত সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরসহ ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সূত্রমতে, অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, সোমবার দুপুরে বাড়ির একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে বাড়ির অন্যান্য ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে আগুনে সব ঘর পুড়ে যায়।সূত্র জানায়, বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছু সাহায্য দেন।