ফেনীতে অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে অগ্নিকাণ্ডে মো. আবদুল্লাহ (৮) নামের একটি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
গত রোববার রাতে ফেনী পৌরসভার বারাহিপুরের আবুবকর সড়কের নূর মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে নূর মিয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় অন্যরা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও প্রতিবন্ধী মো. আবদুল্লাহ ভেতরে আটকা পড়ে। এ সময় সে মারা যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
মো. আবদুল্লাহ রিকশাচালক বাবুল হোসেনের ছেলে। তাদের বাড়ি খুলনায়। বাবুল পরিবারসহ ওই কলোনির ভাড়া ঘরে বসবাস করতেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম অগ্নিকাণ্ডে একটি প্রতিবন্ধী শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।