ফেনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দিনমজুরের মৃত্যু, দুজন অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবদুল কাদের জব্বার (৩২) নামে এক দিনমজুর মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ দুই দিনমজুরকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও অসুস্থ দিনমজুরেরা জানান, গত সোমবার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের কালিরহাট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পাঁচ দিনমজুরকে কাজের কথা বলে তাঁদের নিয়ে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর ফেনী-পরশুরাম সড়কের পাশে কুতুবপুর রাস্তার মাথা নামক স্থানে যাত্রীছাউনিতে তাঁদের বসানো হয়। সেখানে তাঁদের কেক খেতে দেওয়া হয়। কেক খাওয়ার পর তাঁরা অচেতন হয়ে পড়েন।গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তিনজনকে খেতের মধ্যে পড়ে থাকতে দেখে। তাঁদের মধ্যে আবদুল কাদের জব্বারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মোহাম্মদ হোসেন (৪৫) ও মো. দুলাল মিয়াকে (৪০)।