ফেনীতে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার সাইফ সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্রিকেটার সাইফ উদ্দিনকে তাঁর নিজ জেলা ফেনীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে ফুল নিয়ে বরণ করে নেওয়া হয়।
ঢাকা থেকে সড়কপথে মহিপালে পৌঁছানোর পর সাইফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেনী পৌরসভার মেয়র হাজি আলা উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন। পরে তাঁকে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট একাডেমির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, সদস্য মজিবুল হক রিপন, ফ্রেন্ডশিপ ক্রিকেট একাডেমির সভাপতি চৌধুরী আহমেদ রিয়াদ, সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা সভায় সাইফ উদ্দিন বলেন, ‘অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে। ফেনীর সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে ভালো খেলার চেষ্টা করেছি। ফেনীর মানুষের দোয়া আর ভালোবাসা থাকলে আগামী দিনেও ভালো খেলতে পারব।’