ফেনীতে অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার হয়েছে।

জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক গোলাম মোস্তফা, ফেনীর উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল।

সেমিনারে বলা হয়, ২০১৩ সালের অর্থনৈতিক শুমারির চূড়ান্ত ফলাফল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়। ওই অর্থনৈতিক শুমারি অনুযায়ী, ফেনী জেলায় মোট আর্থিক প্রতিষ্ঠান পাওয়া গেছে ৯১ হাজার ৩৬২টি। এর মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ৫০ হাজার ৮৭৭টি, অস্থায়ী প্রতিষ্ঠান ৩ হাজার ৫০২টি ও অর্থনৈতিক আয়সমৃদ্ধ খানা ৩৬ হাজার ৯৮৩টি।