ফেনীতে অস্ত্র মামলায় একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) ও বিশেষ ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জেবুন্নাহার আয়েশা গতকাল বৃহস্পতিবার অস্ত্র আইনে মো. একরামুল হক নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তিনি ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ীয়া গ্রামের মো. হোসেনের ছেলে।মামলার বিবরণ ও সহকারী সরকারি কৌঁসুলি মো. এনামুল করিম খোন্দকারের মতে, ২০১০ সালের ২৫ নভেম্বর রাতে ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম ফেনী সদর উপজেলার টঙ্গীর পাড় গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মো. একরামুল হক নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় একটি মামলা করা হয়।