ফেনীতে অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান একটি অস্ত্র মামলার রায়ে মো. আইয়ুব নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।মো. আইয়ুব পলাতক থাকায় তিনি গ্রেপ্তারের পর থেকে রায় কার্যকর হবে। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল বশরের ছেলে। গত বুধবার সন্ধ্যায় এ রায় ঘোষণা করা হয়। মামলায় তিনজন আসামির মধ্যে অন্য দুজন আফসার ও কামাল উদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার এজাহার ও সহকারী সরকারী কৌঁসুলি (এপিপি) এস এম শহীদুল্লাহ জানান, বিদেশে আদম ব্যবসা-সংক্রান্ত পাওনা টাকার জন্য ২০০২ সালের ৮ মার্চ ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের জামে মসজিদের সামনে একটি সালিস বসে। ওই সালিসে প্রভাব খাটানোর জন্য মো. আইয়ুব, আলী আহম্মদের ছেলে আফসার ও কামাল উদ্দিন সেখানে হাজির হন। গ্রামের লোকজন তাঁদের তিনজনকে ধরে ফেনী থানার পুলিশের হাতে সোপর্দ করে।পুলিশ তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি গুলি ও একটি ছোরা উদ্ধার করে।