ফেনীতে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান গতকাল বৃহস্পতিবার একটি অস্ত্র মামলায় মো. রফিক নামের একজন যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।সোনাগাজী উপজেলার দরবেশ ইউনিয়নের চর সাহাভিখারী গ্রামের সফি উল্লার ছেলে মো. রফিক। মামলায় রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৬ ডিসেম্বর রাতে সোনাগাজী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিখারী গ্রামের সফি উল্লার ঘর তল্লাশি করে এবং তাঁর ছেলে মো. রফিকের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও বন্দুকের একটি গুলি উদ্ধার করে।