ফেনীতে অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া লাঙ্গলমোড়া গ্রাম থেকে একটি দেশে তৈরি এলজি ও তিনটি কার্তুজসহ মো. আকতার হোসেন (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলার লাঙ্গলমোড়া গ্রামে অস্ত্রসহ ডাকাতদল হানা দিলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মো. আকতার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পুলিশ তাঁর কাছ থেকে একটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে। আহত আকতারকে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের লাঙ্গলমোড়া গ্রামের নুরুল হকের ছেলে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ এক ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক করা ডাকাত আকতার হোসেনের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা করা হয়েছে।