ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার পশ্চিম বিরিঞ্চি গ্রাম থেকে গত রোববার রাতে একটি দেশে তৈরি এলজি ও দুটি গুলিসহ ছারোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
এ ঘটনায় ছারোয়ারের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, ছারোয়ারের বিরুদ্ধে ফেনী মডেল থানায় সন্ত্রাস, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আটটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।