ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্রসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। সাইফুল লক্ষ্মীপুর সদর উপজেলার বসুদহিতা গ্রামের রুহুল আমিনের ছেলে বলে পুলিশকে জানায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর যাওয়ার সময় তল্লাশি করে। এ সময় বাসে সাইফুল ইসলাম (২৫) নামে এক যাত্রীর দেহ তল্লাশি করে একটি বিদেশি বন্দুক এবং একটি কাটা বন্দুক উদ্ধার করে। এ ঘটনায় সাইফুল ইসলামকে আসামি করে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।