ফেনীতে অস্ত্রসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একটি বিদেশি পিস্তলসহ সরোয়ার হোসেন ওরফে গালকাটা রতন (৩০) নামের যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-৭)।
সরোয়ার হোসেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। র্যাব-৭ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলিসহ সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফেনী থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।