ফেনীতে অস্ত্রসহ যুবলীগের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মধ্যম সোনাপুর গ্রাম থেকে গতকাল বুধবার কামরুল হাসান শরিফ (২৬) নামের যুবলীগের এক কর্মীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৭-এর ফেনী আঞ্চলিক ক্যাম্পের সদস্যরা গতকাল দুপুরে মধ্যম সোনাপুর গ্রামে অভিযান চালান। এ সময় তাঁরা গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশে তৈরি রিভলবার, দুটি গুলি ও একটি রামদাসহ কামরুলকে গ্রেপ্তার করে। স্থানীয় লোকজন জানান, কামরুল হাসান এলাকায় বোমা কামরুল হিসেবে পরিচিত। র‌্যাব ফেনী ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) নুরুল ইসলাম কামরুল হাসানের বিরুদ্ধে ফেনী থানায় মামলা করেছেন। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান গ্রেপ্তার ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন।