ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত রোববার রাতে পুলিশ অস্ত্রসহ মতিউর রহমান (২২) নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তিনি নিজেকে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভুরিখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে। বর্তমানে তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের কোহিনুর মেম্বারের বাড়িতে থাকেন বলে পুলিশকে জানান।পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এক অপরিচিত যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা স্থানীয় বোগদাদিয়া পুলিশ ক্যাম্পে বিষয়টি জানানোর পর পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তাঁর কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন এবং ছাগলনাইয়া থানার পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে ওই এলাকায় আসেন বলে জানান। পরে পুলিশ তাঁকে নিয়ে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় গিয়ে তাঁর দেখানো স্থান থেকে একটি এয়ারগান এবং নয়টি রামদা উদ্ধার করে। পুলিশ এখনো তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।