ফেনীতে অস্ত্রসহ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে র্যাব সদস্যরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামে অভিযান চালান। সেখান থেকে যুবলীগের নেতা আজিজুল হক হত্যা মামলার আসামি আলাউদ্দিন ওরফে আলো (২৮) ও নজরুল ইসলাম ওরফে মিরাজকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটারগান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। তাঁদের বাড়ি উপজেলার সোনাপুর গ্রামে।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।