ফেনীতে আ.লীগ নেতার মুরগির খামারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন মুরগির দুটি খামারে অগ্নিসংযোগ এবং একটি পিকআপ ভাঙচুর করেছে।
ফেনী সদর থানার অধীন বোগদাদিয়া ফাঁড়ি পুলিশের এসআই মো. ফিরোজ আলম জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা নৈরাজপুর গ্রামে ফরহাদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফোরকান চৌধুরীর মুরগির দুটি খামারে অগ্নিসংযোগ এবং একটি পিকআপ ভাঙচুর করেছে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফোরকান চৌধুরী অগ্নিসংযোগের জন্য বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেন।