ফেনীতে আইন সহায়তা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় আইনগত সহায়তা দিবসে গতকাল ফেনীতে শোভাযাত্রা বের করা হয়  l প্রথম আলো
জাতীয় আইনগত সহায়তা দিবসে গতকাল ফেনীতে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

ফেনীতে সভা-শোভাযাত্রাসহ নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার আইন সহায়তা দিবস পালিত হয়েছে।
সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে আবার জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনীর মুখ্য বিচারিক হাকিম মো. মশিউর রহমান খান, পুলিশ সুপার মো. রেজাউল হক, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, জ্যেষ্ঠ সহকারী জজ ফারহানা লোকমান, সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ, প্রবীণ আইনজীবী আকরামুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহিদ হোসেন খসরু ও সাধারণ সম্পাদক ইউছুফ আলমগীর চৌধুরী। সভা সঞ্চালনা করেন বিচারিক হাকিম রাজেশ চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আইনের দৃষ্টিতে দেশের সব নাগরিকই সমান। সবাই ন্যায়বিচার পাওয়ার অধিকারী। দরিদ্র বিচারপ্রার্থীরা অনেক সময় অর্থের অভাবে মামলা পরিচালনা করতে না পেরে অধিকারবঞ্চিত হন। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের জন্য সরকারি খরচে আইনগত সহায়তার বিষয়টি দেশের প্রত্যেক নাগরিকের জানা উচিত। যাতে গরিব মানুষ ন্যায়বিচার পেতে পারেন।
জেলার দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তা দেওয়ায় আহসান কবীর বেঙ্গলকে জেলার সেরা প্যানেল আইনজীবীর স্বীকৃতি দেওয়া হয়।