ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে প্রথম আলো ও মানবজমিন পত্রিকায় ‘কতেক বিভ্রািন্তমূলক ও ভিত্তিহীন খবর’ ছাপা হয়েছে বলে দাবি করে এর প্রতিবাদ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
গতকাল বুধবার দুপুরে ফেনী শহরে একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়৷
সংবাদ সম্মেলনে ১০ মে ও ১১ মে প্রথম আলোতে নিজাম হাজারী সম্পর্কে প্রকাশিত দুটি খবরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বলা হয়, নিজাম হাজারী আইনগত ও বৈধভাবে কারাগার থেকে ছাড়া পেয়েছেন। নয় বছর পর এ নিয়ে যেসব সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা সঠিক নয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফেনী একসময় সন্ত্রাসের জনপদ হিসেবে সারা দেশে পরিচিত ছিল৷ বর্তমান সাংসদ নিজাম হাজারীর নেতৃত্বে রাজনৈতিক সহাবস্থানের মধ্য দিয়ে ফেনী শািন্তর জনপদে পরিণত হয়েছে। কতিপয় সংঘবদ্ধ চক্র সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ফেনীকে আবার অতীতের মতো সন্ত্রাসের জনপদে পরিণত করতে চায়৷ এ জন্য এ ধরনের প্রচারণা চালাচ্ছে৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। বক্তব্য দেন সাংসদ জাহানারা বেগম, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আজিজ আহম্মদ চৌধুরী, আকরামুজ্জামান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন। এ সময় পরশুরাম, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন৷
নিজাম হাজারীর প্রতিবাদ: এদিকে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ১০ মে ও ‘তিন বছরে নিজাম হাজারীর টাকা বেড়েছে ৩২ গুণ’ শিরোনামে ১১ মে প্রথম আলোতে প্রকাশিত দুটি প্রতিবদনের প্রতিবাদ জানিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী৷ তিনি গতকাল পাঠানো এক প্রতিবাদলিপিতে ওই খবর দুটিতে তাঁর সম্পর্কে ‘অসত্য’, ‘বিভ্রান্তিমূলক’ ও ‘মানহানিকর’ তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন৷
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোতে প্রকাশিত দুটি প্রতিবেদনই করা হয়েছে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে৷ এতে অতিরঞ্জিত কিছু লেখা হয়নি৷