ফেনীতে আগামীকাল ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও এইচএসবিসির আয়োজনে ‘বাংলা ভাষায়-বিপুল আশায় বেড়ে উঠুক প্রজন্ম’ স্লোগানে ফেনীতে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ভাষা প্রতিযোগ। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার এক হাজারের বেশি শিক্ষার্থী এ ভাষা উৎসবে অংশ নেবে। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠান শুরু হবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে নির্দিষ্ট সময়ের আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে। অনুষ্ঠানে কুমিল্লার কমিউনিকেটিভ কম্পিউটিং ফর নেক্সট জেনারেশন (সিসিএন) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) মাহবুবুল হক, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, জহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত থাকবেন।