ফেনীতে আগুনে পুড়েছে তিনটি বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর গ্রামে গতকাল মঙ্গলবার গ্যাসলাইন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে ফতেহপুর গ্রামের আইজউদ্দিন মিয়াজি বাড়ির আবদুল গফুরের রান্নাঘরে গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের নুরুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীরের বসতঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আবদুল গফুরের বসতঘর পুরোপুরি পুড়ে যায়। এ ছাড়া নুরুল ইসলাম ও জাহাঙ্গীরের বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।