ফেনীতে আজ ফের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় আজ রোববার থেকে আবার সাক্ষ্য নেওয়া শুরু হচ্ছে। এ পর্যায়ে ফেনীতে ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ আসামিদের উপস্থিতিতে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হবে।ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন জানান, মামলার ৬২ জন আসামিকে আজ সকালে ফেনী জেলা কারাগার থেকে বিশেষ আদালতে আনা হবে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতে সভাপতিত্ব করবেন।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ফেনীর জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরাও বিদ্রোহ করেন। এ অভিযোগে গত ২০ ডিসেম্বর ১৯ রাইফেল ব্যাটালিয়নের ৬২ জন বিডিআর সদস্যের বিচার শুরু হয়।