ফেনীতে আঞ্চলিক গণিত উৎসব ১৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণিত শেখো—স্বপ্ন দেখো’ স্লোগানে ১৭ জানুয়ারি ফেনীতে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক গণিত উৎসব। এতে অংশ নেবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা।

প্রথম আলোর আয়োজনে এবং ডাচ-বাংলা ব্যাংকের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হবে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বন্ধুসভা। উৎসব শুরু হবে সকাল সাড়ে আটটায়।

উৎসবে চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ক বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, খ বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, গ বিভাগ: নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী এবং ঘ বিভাগ: একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী।

২০১৩ সালে যারা যে শ্রেণীতে লেখাপড়া করেছে, সে অনুযায়ী বিভাগ নির্ধারণ করা হবে। উৎসবের দিন শিক্ষার্থীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে আসতে হবে।

নিবন্ধন: ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম আলো ফেনী কার্যালয়ে (ট্রাংক রোড, বাটা বাজারের তৃতীয় তলা) শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলবে। বিস্তারিত যোগাযোগ : ০১৮৪০৪৪৪৩৩৩ ও ০১৮৪০৪৪৪৩৪৩।