প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সমিতির সদস্যদের এক সভায় আহমেদ আজম চৌধুরীকে নতুন সভাপতি ও আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অপর কর্মকর্তারা হচ্ছেন নাছির আহম্মদ মজুমদার, শামীম আহম্মদ চৌধুরী, সহসম্পাদক মো. ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাংগঠনিক সম্পাদক শামীম আরাফাত ভূঁইয়া, অর্থবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক শাহজাহান মজুমদার প্রমুখ।