ফেনীতে আরও ১৪ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ফেনীতে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭। এর মধ্যে ১৬ জন মারা গেছেন। মোট সুস্থ হয়েছেন ৩৯৮ জন। 

ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা আজ সোমবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মাসুদ রানা জানান, ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেনসহ ১৭ জনকে ঢাকাসহ অন্যত্র স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত ১৫ জন রোগী ফেনী জেনারেল হাসপাতাল ও দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি  রয়েছেন। অন্যরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ৬ জন, দাগনভূঁঞা উপজেলায় ৫, ফুলগাজীতে ২ ও সোনাগাজীতে ১ জন রয়েছেন।

 জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড–১৯ আক্রান্ত হন।