ফেনীতে আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার ফেনীতে আয়কর মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে শহরের আয়কর কার্যালয়ের চত্বরে কর অঞ্চল কুমিল্লার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন।
সহকারী কর কমিশনার মোহাম্মদ আলী মজুমদারের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সহকারী কর কমিশনার কামরুল হাসান। আরও বক্তব্য দেন জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. গোলাম নবী, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খান ও সম্পাদক হৃষিকেশ মজুমদার।
জেলায় ২০১৪-১৫ করবর্ষের সেরা করদাতা হয়েছেন মো. ফারুক হারুন, শাহাদাত হোসেন মজুমদার ওরফে ছাদেক হোসেন মজুমদার ও আহমেদ হাবিব চৌধুরী। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে সেরা করদাতা হয়েছেন আবু ইউসুফ ও জিয়া উদ্দিন আহমেদ।
মেলায় ৯৫ জন করদাতা আয়কর রিটার্ন জমা দেন। কর আদায় হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।