ফেনীতে ইউপি চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শুক্রবার রাতে পুলিশ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গতকাল শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে ধলিয়া ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জসিমকে ফেনী থানার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিবিরের দুই কর্মীকেও কারাগারে পাঠানো হয়েছে।