ফেনীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ইয়াবা বড়িসহ সাইদুল তালুকদার (২৮) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি নিজেকে বাগেরহাট জেলার গিরেধারা এলাকার রশিদ তালুকদারের ছেলে বলে পরিচয় দেন।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, গত বুধবার রাতে শহরের পোস্ট অফিস রোডে সুলতান মাহমুদ হকার্স মার্কেট এলাকায় ইয়াবা বেচাকেনার সময় পুলিশ সাইদুলকে ২০৫টি ইয়াবা বড়িসহ হাতেনাতে গ্রেপ্তার করে।