ফেনীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গতকাল শনিবার সকালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা শহরের ট্রাংক রোডের শিশু নিকেতন বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় মাদক বেচাকেনাকালে ৮০টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন মো. আমজাদ হোসেন এবং মো. রুবেল।