ফেনীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার ১০০ ইয়াবা বড়িসহ পলাশ চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী সার্কেলের পরিদর্শক আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে অধিদপ্তরের সদস্যরা ফেনী সদর উপজেলার কালিদহ এলাকায় অভিযান চালান। এ সময় নিষিদ্ধ ইয়াবা বড়ি বিক্রির সময় পলাশ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।