প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে মেলার উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক।