ফেনীতে এক বাড়িতে ডাকাতি, আট লাখ টাকার মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জের কাছাড় গ্রামে গত সোমবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তাদের মারধরে বাড়ির গৃহকর্তার দুই ছেলে আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোহাম্মদ আলী বাজারের পাশে জের কাছাড় গ্রামের সফিকুর রহমানের বাড়িতে একদল ডাকাত ঢোকে। তারা কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করে। এ সময় গৃহকর্তার দুই ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও বেলাল (৩৫) বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁদের বেধড়ক পিটিয়ে আহত করে। ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের কাছে ডাকাতির ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।