ফেনীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার শিবপুরের চাটগাইয়া কোনাপাড়ায় মুহুরী নদীর পাড় থেকে গতকাল বৃহস্পতিবার একরামুল হক (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি চাটগাইয়া কোনাপাড়ায়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন একরামুল। গতকাল সকালে এলাকাবাসী একরামুলের বাড়ির পাশে মুহুরী নদীর পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বোগদাদিয়া ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।কারা কী কারণে তাঁকে হত্যা করেছে—এ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবল হকের দাবি, একরামুল স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।