ফেনীতে একুশের বইমেলায় হিজবুত তাওহীদের স্টল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মাঠে পাঁচ দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। গতকাল রোববার মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থাসহ ১৬টি প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে। এতে ধর্মভিত্তিক গোপন সংগঠন হিজবুত তাওহীদের স্টল স্থান পাওয়ায় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই স্টলে হিজবুত তাওহীদের নেতা বায়েজিদ খান পন্নীর বিতর্কিত বইও বিক্রির জন্য রাখা হয়েছে।ক্ষোভ প্রকাশ করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, যেসব সংগঠনের কর্মীদের জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ওই সব সংগঠনকে কিভাবে একুশের মেলায় স্টল দেওয়া হয়। কাজটি ঠিক হয়নি।মেলায় হিজবুত তাওহীদের স্টল স্থাপন সম্পর্কে জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এ ধরনের কোনো স্টল মেলায় স্থান পেয়ে থাকলে তা অবশ্যই বন্ধ করে দেওয়া হবে।’