ফেনীতে ঔষধি গাছ সংরক্ষণে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল সোমবার ঔষধি গাছ সংরক্ষণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।

জেলা প্রশাসন আয়োজিতসেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। আলোচনায় অংশ নেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, নার্সারি মালিক ফখরুদ্দিন আলী আহম্মদ, সাংবাদিক আবু তাহের, বখতেয়ার মুন্না ও যতন মজুমদার।

সেমিনারের জন্য অর্থায়ন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

বক্তারা বলেন, ঔষধি গাছ সংরক্ষণ করতে পারলে একদিকে মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা পাবে।