ফেনীতে ককটেল ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গত শুক্রবার রাতে বেশ কটি ককটেল ও বোমা উদ্ধার করেন।র‌্যাব ও এলাকাবাসী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রাকীবুল আমীনের নেতৃত্বে শুক্রবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর গ্রামে অভিযান পরিচালিত হয়।