ফেনীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুই যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালসংলগ্ন মধ্যম চাড়িপুর এলাকার একটি বস্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় ককটেল তৈরীর সময় বিস্ফেরণে দুই যুবক আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ধ্যা সাতটার দিকে জনৈক এনামের বাড়ির পাশের আবু তাহেরের কলোনিতে (বস্তি) ককটেল তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। তাঁদের অপর সহযোগীরা তাঁদের দ্রুত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুই যুবক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।