ফেনীতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা গতকাল ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রামের পরিচালক কাজী মো. সফিউল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী। রিসোর্স পারসন হিসাবে বক্তব্য দেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার বাদশা হোসেন, চিকিৎসা কর্মকর্তা আবদুল্লা আল মামুন, তাসলিমা বেগম।