ফেনীতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা গতকাল রোববার ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। ব্র্যাকের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর। স্বাগত বক্তব্য দেন জেলা ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়ক সাজ্জাদ হোসেন।