ফেনীতে কারাধ্যক্ষকে হত্যার হুমকি, জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) মো. দিদারুল আলমকে গতকাল বুধবার মুঠোফোনে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, গতকাল সকাল আটটা ৫৮ মিনিটে অজ্ঞাতনামা এক সন্ত্রাসী মুঠোফোনে তাঁকে সপরিবারে হত্যার হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডি করছেন।

মো. দিদারুল আলম বলেন, কারাগারে মাদক পাচাররোধে নানামুখী পদক্ষেপ নেওয়ায় মাদক পাচারকারী চক্র ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যার হুমকি দিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।