ফেনীতে কাল বাছাই পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্ বাংলা-প্রথম আলো আয়োজিত ১৫ জানুয়ারি কুমিল্লায় আঞ্চলিক গণিত উত্সবে অংশগ্রহণের নিমিত্তে কাল শুক্রবার ফেনীতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় ফেনী গণিত অলিম্পিয়াডের আয়োজনে প্রথম আলো ফেনী বন্ধুসভার ব্যববস্থাপনায় এবং আবদুস ছাত্তার স্মৃতি বৃত্তি ফাউন্ডেশনের সহযোগিতায় এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ ১০০ জনকে কুমিল্লায় অনুষ্ঠিতব্য বিভাগীয় উত্সবে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হবে।